শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক হোটেলে, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের বড়াইগ্রামে মাছ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন হোটেলে ঢুকে পড়লে চাকায় পিষ্ট হয়ে হোটেলের এক নারী কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় শাহীন আলম (৪০) নামের অপর এক কর্মী গুরুতর আহত হন।

বৃহস্পতিবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসকের উপজেলার শ্রীরামপুর এলাকায় নুরে-আলম তেল পাম্প সংলগ্ন আল-আমিন হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত দোশর আলীর ছেলে শাহ মোহাম্মদ (৬০) ও কায়েমকোলা গ্রামের আমীর উদ্দিনের স্ত্রী হাসিনা বানু (৫৫)।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে পাবনাগামী মাছ বোঝায় একটি ট্রাক সকাল ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় নুরে আলম তেল পাম্পের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন হোটেল আল-আমিনের মধ্যে ঢুকে পড়ে।

এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে হোটেল কর্মী শাহ মোহাম্মদ ও হাসিনা বানু ঘটনাস্থলেই মারা যায়। অপরকর্মী শাহীন আলম গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আহত শাহীনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও ঘটনার পর চালক-হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই তরিকুল ইসলাম।

আরো পড়ুন- ইয়েমেনের বাজারে সন্ত্রাসীদের গুলিতে আলেম নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ