সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বইয়ের কথা: কোরআনের দাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আল কোরআনুল কারিম নিঃসন্দেহে- সমগ্র বিশ্ব-জাহানের জন্য এক অনন্য জীবনসূত্র, এর দাওয়াত ও হেদায়েত মানব-বাগানের জন্য অতুলনীয় আবেহায়াত।

পৃথিবীর সাধারণ মানুষ এবং বহু মুসলমান- যারা আজো মহাগ্রন্থ আল কোরআনের বাণী ও শিক্ষার সঙ্গে অপরিচিত, তাদের কাছে কোরআনের মূল তালিম ও শিক্ষা পৌছে দেয়ার একটি ক্ষুদ্র প্রয়াস এ-কিতাব । কিতাবটি খুবই সুখপাঠ্য, অত্যন্ত সহজ-সাবলীল ভাষায় লিখিত। ইনশাআল্লাহ! সত্যের অন্বেষা আছে এমন প্রত্যেক ব্যক্তি এ-থেকে অবশ্যই উপকৃত হবেন।

কোরআনের দাওয়াত নামক বইটির মূল লেখক‘মাওলানা মুহাম্মদ মনযূর নোমানী রহ.।অনুবাদ করেছেন জামিয়া ইসলামিয়া দারুল উলূম দিলুরোড মাদরাসার শিক্ষক মাওলানা মাহমুদ হাসান মাসরুর। গুরুত্বপূর্ণ বইটি সম্পাদনা করেছেন মাওলানা সাবের আবদুল্লাহ। শাইখুল হাদিস জামিয়া শরইয়্যা মালিবাগ ঢাকা।

মোট নয়টি অধ্যায়ে বিন্যস্ত গোটা বইটির পৃষ্ঠা সংখ্যা ২০৪। প্রকাশনা মানও অন্যান্য ইসলামি বইয়ের তুলনায় বইটি উন্নত বোর্ড। বাইন্ডিং। বইটির পাতায় পাতায় অসংখ্য পরিমাণ রেফরেন্স ব্যবহার করা হয়েছে, যা প্রত্যেক গবেষকধর্মী পাঠককে সন্তুষ্টির স্বস্থি দান করবে সুনিশ্চত।

পুরান ঢাকার বাংলা বাজারে অবস্থিত ৩৭, নর্থব্রুক হল রোডে (বিশাল বুক কমপ্লেক্স) মাদানী কুতুবখানার বিক্রয়কেন্দ্র। আগ্রহীদের কেউ বইটি ক্রয় করেত চাইলে কল করুন ০১৭৩৩-২০ ৬৭ ৫৭ এই নম্বরে অথবা মেইল করুন madanikbd@gmail.com ঠিকানায়।

আরো পড়ুন- কুরআনের আলোকে মুনাজাতে মকবুল অসাধারণ একটি গ্রন্থ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ