শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

সিলিন্ডার বিস্ফোরণে ফায়ার ব্রিগেডের তিনকর্মীসহ দগ্ধ ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফায়ার ব্রিগেডের তিন কর্মীসহ ৮ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে নগরীর আহসান আহমেদ রোডের একটি ফাস্ট ফুডের দোকানে এ বিস্ফোরণ ঘটে।

সিলিন্ডার বিস্ফোরণে আহতরা হলেন- রোস্টার কিং নামক ফাস্ট ফুড ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আল আমিন, ফায়ার ব্রিগেডের লিডার মামুন, ফায়ারম্যান ফরিদ ও মেজবাহ এবং মুরগি সরবরাহকারী ও প্রতিবেশী আবু তাহের। তবে বাকি তিনজনের নাম জানা যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে রোস্টার কিংয়ের পিছনে রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

এ সময় রান্নাঘরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার ব্রিগেডের তিন কর্মী, দোকান মালিকসহ ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

খুলনা ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল রুমের অপারেটর রবিউল ইসলাম জানান, তাদের ফায়ারম্যান ফরিদের অবস্থা আশংকাজনক।

আরো পড়ুন- দাওরায়ে হাদিস মডেল টেস্ট-৬ [মুসলিম ২য় খণ্ড]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ