রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

ভেঙে পড়লো তাজমহল-ফটকের মিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ১৩০ কিলোমিটার বেগে আঘাত হানা এক ঝড়ে ভেঙে গেলো ঐতিহাসিক তাজমহলের দক্ষিণ ফটকের মিনার ও গম্বুজ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। উত্তর প্রদেশের আগ্রায় যমুনার তীর ঘেঁষে কারুকার্যখচিত শ্বেত মর্মর পাথরের স্থাপনাটি এ ঝড়ের কবলে পড়ে।

এ বিষয়ে তাজমহলের কর্তৃপক্ষ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কোনো কর্মকর্তাকে মন্তব্যের জন্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দরওয়াজা-ই-রওজা নামে পরিচিত গেটটির ১২ ফুট ধাতব খচিত একটি মিনার ঝড়ের কবলে পড়ে ভেঙে গেছে। সাধারণত পর্যটকরা এই রাজকীয় গেট দিয়ে তাজমহলে প্রথম প্রবেশ করে থাকেন।

গেলো ২০১৬ সালেও তাজমহলের একটি মিনার ভেঙে গিয়েছিল। তখনকার প্রতিবেদনে জানা যায়, পরিষ্কারকর্মীদের অদক্ষতার কারণে ঘটনাটি ঘটেছিল, যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সংবাদমাধ্যমের প্রতিবেদনের সঙ্গে একমত হয়নি। তারা মিনার ভেঙে পড়ার ঘটনায় তখন বানরদের দায়ী করেছিলেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরো পড়ুন- মহানবীর বংশধর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ