মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফুল ফুটবেই আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

মোবাইল পানিতে পড়ে গেলে আপনার যা করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিল আপানাকে। সেই সঙ্গে হাতে থাকা দামি স্মার্টফোনটি পানিতে ভিজে গেলো।

আবার বাসা বাড়িতে কোনো কিছু করতে গিয়ে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে ফোনটি পানিতে পড়ে গেলো। এরকম পরিস্থিতিতে পড়লে কী করবেন তা অনেকেই ভেবে পান না। ফোন পানিতে পড়ে ভিজে গেলে কী করবেন তা জেনে নিন-

১.পানি থেকে চটজলদি মোবাইলটি তুলে প্রথমে ব্যাটারি, সিম কার্ড খুলে ফেলুন।

২.ব্যাটারিটি শুকনো তোয়ালে দিয়ে ভালো করে মুছে ফেলুন। সিম কার্ড ও গোটা মোবাইলটিকেও সযত্নে মুছে নিন।

৩.এরপর একটি বাতাসমুক্ত পাত্রে শুকনো চাল নিন। সেই চালের ভিতর রেখে প্রায় দশ-বারো ঘণ্টা রেখে দিন মোবাইল ও ব্যাটারিটিকে। অথবা রোদেও ভালো করে শুকিয়ে নিতে পারেন। তা যদি সম্ভব না হয় একশো পাওয়ারের একটি বাল্ব জ্বালিয়ে মোবাইল ও ব্যাটারিকে হিট দেন ভালো করে।

৪.তুলা দিয়ে স্পিকার, ক্যামেরা, কিপ্যাড ভালো করে মুছে নিন। এরপর অন করে দেখুন মোবাইলের জ্ঞান ফিরল কিনা।

৫. মোবাইল ভেজা অবস্থায় কখনোই অন করবেন না। যদি এসবেও কাজ না হয় তাহলে মোবাইল ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হোন।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ