সৈয়দ ফয়জুল আল আমীন
কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক
জম্মু ও কাশ্মিরে আট বছরের এক শিশুকে দলবেঁধে ধর্ষণের পর হত্যার ঘটনায় আবারও ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। কারণ, এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হিন্দু হওয়ায় হিন্দু অধ্যুষিত জম্মুর কয়েকটি হিন্দু অধিকার গ্রুপ তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছিল।
অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করতে পুলিশকে মোটা অংকের ঘুষের প্রস্তাবও দেওয়া হয়েছিল। এমনকি প্রমাণ লোপাট করতে পুলিশের উপ-পরিদর্শক আনন্দ দত্ত এবং প্রধান কনস্টেবল তিলক রাজ গুরত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেননি এবং আসিফার পোশাক ধুয়ে ফেলেন বলেও অভিযোগপত্রে বলা হয়।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি কাশ্মিরের কাঠুয়া শহরের কাছে মুসলমান যাযাবর সম্প্রদায়ের আসিফা বানু নিখোঁজ হয়। এর সাত দিন পর কাছের একটি জঙ্গলে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১৯ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া তরুণের জবানবন্দির ভিত্তিতে তার চাচা মন্দিরের (যে মন্দিরে আসিফাকে আটকে রেখে ধর্ষণ ও হত্যা করা হয়) পরিচালক সাবেক সরকারি কর্মকর্তা সানজি রাম এবং পুলিশ কর্মকর্তা দীপক খাজুরিয়াকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার চতুর্থ ব্যক্তি স্পেশাল পুলিশ অফিসার সুরিন্দর কুমার। তাকে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে দেখছিল। ওই তরুণের বন্ধু প্রবেশ কুমারও শিশুটিকে ধর্ষণ করেছে। তাকে খুঁজছে পুলিশ।
এ নিয়ে ১২ এপ্রিল রাতে রাজধানী দিল্লিতে আসিফা হত্যা মামলায় ন্যায়বিচারের দাবিতে ইনডিয়া গেট অভিমুখে ‘ক্যান্ডেললাইট মার্চের’ নেতৃত্ব দেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির প্রধান রাহুল গান্ধী।
তিনি বলেন, ‘আমরা কী দেখছি, এদেশে নারী ও শিশুরা ক্রমাগত ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। আমরা সরকারের কাছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা জাতীয় বিষয়।’ সোনিয়া গান্ধী এবং প্রিয়াংকা ভদরা গান্ধীও ওই প্রতিবাদ মিছিলে যোগ দেন।
গণমাধ্যমে প্রকাশ, গ্রেপ্তার তরুণের জবানবন্দিতে ভয়ংকর নৃশংসতার কথা ওঠে এসেছে। ওই তরুণ একটি ঘোড়া খুঁজে দিতে সাহায্য করার কথা বলে আসিফাকে জঙ্গলে ডেকে নিয়ে যায়। পরে সে আসিফাকে জোর করে গ্রামের একটি ছোট্ট মন্দিরে নিয়ে নেশাদ্রব্য খাইয়ে