তাওহীদ আদনান
শিক্ষার্থী, দারুল উলুম দেওবন্দ
উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন মাওলানা মুহাম্মাদ সালেম কাসেমি রহ. দীর্ঘদিন অসুস্থতার পর ১৪ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৩ টায় ৯২ বছর বয়সে ইন্তেকাল করলেন।
তার মৃত্যুতে পুরো উপমহাদেশে ছেয়ে গেছে শোকের ছায়া। ক্ষত-বিক্ষত হয়ে গেছে ইলমি জগত। ভেঙ্গে পড়েছেন হাজারো আলেমে দ্বীন। ইলমি জগতে তার ছিলো সরব পদচারণা। রেখেছিলেন ইলমের অঙ্গনে বিরাট অবদান।
দ্বীন ও ইসলামের খেদমতে তিনি লিখে গেছেন অসংখ্যা কিতাব। বহু গুরুত্বপূর্ণ বিষয়ে চালিয়েছেন তিনি তার ক্ষুরধার লেখনি। তিনি জীবন যাপন করতেন অত্যন্ত সাদাসিধেভাবে। ছিলেন খুবই বিনয়ী এবং কোমল হৃদয়ের অধিকারী।
জন্ম: মাওলানা মুহাম্মাদ সালেম কাসেমি রহ. ৮ জানুয়ারি ১৯২৬ ঈসায়ি মোতাবেক ২২ জুমাদাস সানি ১৩৪৪ হিজরি সনে ভারতের উত্তরপ্রদেশস্থ সাহরানপুর জেলার দেওবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
মাওলানা সালেম কাসেমি রহ. ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহ.-এর পর নাতি এবং দেওবন্দের সাবেক মুহতামিম হাকিমুল ইসলাম মাওলানা কারি মুহাম্মাদ তৈয়ব সাহেব রহ.-এর ছেলে।
তার পূর্ব পুরুষগণ নানুতা নামক গ্রামের অধিবাসী হলেও তার পিতার পর থেকে তাদের সবই ছিলেন দেওবন্দের বাসিন্দা৷ বংশীয় দিক থেকে তারা ছিলেন হযরত আবু বকর সিদ্দীক রা.-এর বংশধর।
শিক্ষা জীবন: পড়া-লেখার হাতে খড়ি তার বাবার কাছেই। বাবার কাছে প্রাথমিক শিক্ষা লাভ করার পর তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন। প্রথমেই তিনি দেওবন্দে হেফজ বিভাগে ভর্তি হন।
হেফজ সম্পন্ন করেন পারজি শায়েখ শরিফ গাঙ্গুহি রহ.-এর কাছে। এরপর পর্যায়ক্রমে বাকি পড়ালেখাও তিনি দারুল উলুম দেওবন্দেই শেষ করেন। শিক্ষা জীবনে তিনি ছিলেন মেধাবী ও কর্মঠ।
ছাত্র জীবনের শুরু লগ্নেই ১৯৪৩ ঈসায়ি মোতাবেক ১৩৬২ হিজরিতে তিনি একটা লম্বা সময় হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলি থানভি রহ-একান্ত সান্নিধ্যও গ্রহণ করেন। তখন তিনি তার কাছে মিজান ও মুনশাইব পড়েন। সে হিসেবে তিনি তার একান্ত সান্নিধ্য প্রাপ্ত একজন ছাত্রও বটে।
ছাত্র জমানায় তার সহপাঠীদের মধ্যে রয়েছেন মাওলানা রাবে হাসানি নদভি, যিনি তার হেদায়াà¦