রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জামেয়া রেঙ্গার দাওরায়ে হাদীস সমাপনকারীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মোগলাবাজার থানা পূর্ব শাখার উদ্যোগে জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার ২০১৮ সনের দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপনকারীদের সম্মানে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মুহাম্মাদ এনামুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি রাশিদুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক আলহাজ্ব, মাওলানা দিলওয়ার হুসাইন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলৈন বিশিষ্ট আলেমে দ্বীন, গবেষক, প্রখ্যাত মুফাসসিরে কুরআন, বারইগ্রাম ফুরকানিয়া মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা নুরুল ইসলাম।

শায়খ বারইগ্রামী বলেন যে রাজনীতি নববী আদর্শের অবিচ্ছেদ্য অংশ।আমাদেরকে ইসলামের জন্য রাজনীতি করতে হবে।ইসলামের বাহিরে কোন রাজনীতি হতে পারেনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক, ছাত্র নেতা মুহাম্মদ সাদিকুর রহমান, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার নির্বাহী সদস্য, জননেতা মাওলানা সালেহ আহমদ, খেলাফত মজলিস রিয়াদ মহানগরীর বায়তুলমাল সম্পাক জনাব হারুনুর রশীদ, দক্ষিণ সুরমা উপজেলা সঃসঃ মতিউল ইসলাম মতিন, খেলাফত মজলিস মোগলাবাজার ইউপি সদস্য হাঃ বুরহান উদ্দীন, ছাত্র মজলিস মোগলাবাজার থানা বায়তুলমাল সম্পাদক আব্দুল ওয়াহিদ, সুলতান মাহমুদ, সাইফুর রহমান, জুবায়ের আহমদ, মিনহাজ আহমদ, সুহাইল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ