১২ এপ্রিল, ২০১৮ বৃহস্পতিবার, বা’দ মাগরিব কাকরাইল মসজিদে দেয়া তাবলিগের শুরা সদস্য মাওলানা রবিউল হকের গুরুত্বপূর্ণ বয়ান। লিখেছেন তানভির আহমদ সিদ্দিকী]
দীন এবং দীনের মেহনত দুটোই আল্লাহ্ তা’আলার পক্ষ থেকে এসেছে। এমন না যে দীন আল্লাহ্ পাঠিয়েছেন আর দীনের মেহনত নবীগণ নিজেদের আকল-বুদ্ধি ব্যবহার করে করেছেন।
এখন ধরুন, আপনি নতুন জিনিস শুরু করতে চাচ্ছেন। তাহলে প্রশ্ন উঠবে, তা কি কুরআনে আছে? হাদীসে আছে? অথবা সীরাতে আছে? পরিশেষে, তা গ্রহণ করা হবে না।
এখনো দুনিয়া উলামা-শূন্য হয়ে যায় নাই। এখনো এমন মহামারি হয় নাই যে সব উলামা হঠাৎ দুনিয়া থেকে চলে গেছেন, আর সারা দুনিয়ায় জাহেলের রাজত্ব কায়েম হয়ে গেছে, যার যেভাবে ইচ্ছা ফতোয়া দিচ্ছে।
মুফতিও জাহেল, গোমরাহ। তাকে যারা অনুসরণ করছে তারাও জাহেল, গোমরাহ। এখনো দুনিয়ায় সেই অবস্থা তৈরি হয় নাই যে হক আর বাতিল পার্থক্য করার কেউ নাই।
দুনিয়ায় যত নতুন নতুন পরিস্থিতি আর মাসআলা তৈরি হচ্ছে তার সব চৌদ্দশত বছর আগে ছিল না। বর্তমানে যত প্রকার সুদ দেখা যায় তার সবকিছু নবীর যামানায় ছিল না।
এখন, সুদ হল সবচেয়ে বড় সাতটা কবীরা গুণাহের একটা। আল্লাহ্ সকল প্রকার সুদকে হারাম করেছেন। এখন, নতুন নতুন এই সুদী ব্যবস্থার মাসআলার সমাধান দিবেন কারা? আমরা আওয়ামরা? নাকি উলামাগণ? এজন্য এরকম উলামা তৈরি করা উম্মাতের জিম্মায় ফরজে কিফায়া।
আল্লাহ্ তা’আলা কুরআন-হাদীসের মধ্যে সমস্ত সমাধান বলে দিয়েছেন। আল্লাহ্ বলেন, নিশ্চয়ই আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দীন হল ইসলাম।
তিনি বলেন, আজ তোমাদের উপর তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। তাই ইসলামের মধ্যে সমস্ত সমাধান অবশ্যই আছে। কিন্তু কুরআন-হাদীস ঘেটে, সীরাত ঘেটে সমস্ত আধুনিক মাসআলার সমাধান বের করা কি যার-তার পক্ষে সম্ভব, নাকি বিশেষজ্ঞের পক্ষে সম্ভব?
কুরআন ও হাদীসের যিনি বিশেষজ্ঞ, সীরাতের যিনি বিশেষজ্ঞ, এমনকি এই লাইনের ইল্ম হাসিলের জন্য জীবনের এক লম্বা সময় ব্যয় করেছেন, মেহনত করেছেন, সমস্ত দুঃখ-কষ্ট বরদাশত করেছেন, কুরআন ও হাদীসের ইল্ম তিনিই অর্জন করতে পারেন। আল্লাহ্ তাআলা তাঁর অন্তরকে ইল্মের জন্য খুলে দেন।
মাওলানা ইলিয়াস রহ. এর অন্তরে আল্লাহ্ তা’আà