শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাহিদ বিন ছায়েদুল হক
নোয়াখালী থেকে

ধর্ষণ একটি মহাব্যাধি, মৃত্যুদণ্ডে রচিত হোক ধর্ষণের সমাধি' স্লোগানে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ এপ্রিল) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী পেইজ এর উদ্যোগে নোয়াখালী শহর মাইজদীর টাউন হল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নবযাত্রা তরুণ সংঘ, এফপিজি, তিলোত্তমা, বলাকা,টাচ মাল্টিমিডিয়া, বিকেবি ক্লাব লক্ষীপুর,অভিযাত্রিক, বটবৃক্ষসহ নোয়াখালীর বেশ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী পেইজের আহ্বায়ক মিথুন রহমান, যুগ্ম আহবায়ক মিজান রহমান, এফপিজি সভাপতি রায়হান রসু, তাহসান আব্দুল্যাহ তুহিন, রিয়াদ ইবনে মুকেশ, ইউছুপ ফারহান প্রমূখ।

মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়কে র‍্যালি করে সংগঠনটি। র‍্যালি শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি পেশ করা হয়।

এসএস

আরো পড়ুন : হংকংয়ে দৃষ্টিনন্দন ইসলামিক সেন্টার নির্মাণের উদ্যোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ