সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাউসার মাহমুদের ৩টি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুন্দুজ

আমরা কুন্দুজের বাতাস খেয়ে বড় হয়েছিলাম
আফগানের মরুময় প্রত্যেকটা প্রান্তর আর পাহাড়গুলো
আমাদের নিভৃতে বসা ইবাদত দেখত
আমাদের বয়সগুলো উড়েছিল পাহাড়ে লেগে থাকা শীতল বরফের মতোই।

আমরা কোনওদিন কাউকে হত্যা করিনি
আমরা স্রষ্টর উপাসনাই করতাম শুধু

অথচ!
তোমরা, তোমাদের অবতারের বেদী পুড়িয়ে দিলে
সিনাগগে রাখা পবিত্র জল খেয়ে শপথ করলে
আমরা মানুষ হত্যা কর।
আমরাই মনুষ্য ঈশ্বর। আমাদের রক্ত দরকার

উড়ে গেছে

নিশীথ এক আলাপন মরে যায় তমাল পাতায়
কোথা হতে দুটো কথা ভেসে এলো পাখির ডানায়
কি এক অসুর বাঁধা দেয় হৃদয়ে
গভীর অন্ধকারে
ধান ক্ষেত কেঁপে ওঠে পেঁচার পাখায়

আলপথ হেঁটে এক এক হয়ে নিঃশ্বাস নামে
স্পষ্ট শব্দরা গীতের শরীর হয়ে
কোথাকার মেয়ে কবে এসেছিল নিঝুম পল্লীর গাঁয়
মলিন চোখের পাতায় জমেছিল জল
একফাঁকে ভেসে গেল পদ্মায়
পুঁইশাকের ডগায়

দেখেছি তারে ইথারে ইথারে
সেই দেখা দিন হতে আজকের পর
দূর থেকে কোকিলের চোখের মতোন
উৎসুক মৃন্ময়ী পুতুলের চোখে
কোথায় যে উড়ে গেল মেয়ে
অবিকল গাঙচিল হয়ে

জবা ফুল কাটা মনের ওপারে
শিউলির মালা শুকায়ে আছে হলুদ
ডেড সি,আরব সাগরের পাড়ে
কোথায় খু্ঁজিনি তারে!
পৌষের ভেজা কুটার মাঠে

কোথায় যে উড়ে গেল মেয়ে
অবিকল গাঙচিল হয়ে

 

নাট্য সংলাপ

উজির!
আজ্ঞে! হুজুর
কি হচ্ছে আজকাল?
কোথায়? কিছুই না হুজুর।
তা বাতাস কেমন ভারী ঠেকে।
ঐতো দু'চারটে নরবলি, কয়েকশ ধর্ষণ আর অত্যাচারের আওয়াজ।
কি বলছো! হ্যাঁ! আমার রাজ্যে এসব।
সামন্ত -পেয়াদা কই?
সেনাপতি কোথায়?

আজ্ঞে!
ওরা সব বিশ্রামে।
শুনেছি সেনাপতি নপুংসক হয়ে গেছে।
দেশে রাজ্যসভা থেকে আগুন লাগবে।
ও! এই কথা।
তাহলে আসো আমাদের হত্যার ফরমান জারি করি।
পৃথিবী এমন অধিপতিদের করুণা করে মনে রাখে।

আর শোনো।
জ্বি! আজ্ঞে।
গণতন্ত্রের পতাকাটা পুড়িয়ে দাও।

এসএস

আরো পড়ুন : কবিতার ভবিষ্যত; একটি সিদ্ধান্তহীন বোঝাপড়া