শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

কুমিল্লায় বন্দুকযুদ্ধ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কুমিল্লার দাউদকান্দিতে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহতের নাম রুবাইয়াত হোসেন বাবুল (৩৫)। তিনি নরসিংদীর কুরেরপাড়ের ইমান আলীর ছেলে। পুরিশের ভাষ্য, নিহত ব্যক্তি ‘কভার্ডভ্যান ডাকাতচক্রের’ সদস্য।

জেলা ডিবি পুলিশের ওসি নাসিরউদ্দিন মৃধা সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার রায়নগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
তিনি বলেন, একটি ডাকাত দল কিছুদিন ধরে মহাসড়কে বিভিন্ন ট্রাক, কভার্ডভ্যান আটকে ডাকাতি করে আসছিল। বাবুল ওই দলেরই সদস্য।

ঘটনার বিষয়ে তিনি বলেন, ডাকাতদের অবস্থানের খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল রাতে ওই এলাকায় অভিযানে যায়।

“রায়নগর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিয়ে থাকা ডাকাতরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলি চলার পর ডাকাতরা পালিয়ে গেলে সেখানে বাবুলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”

পুলিশ ওই ডাকাত দলের আরেকজনকে জীবিত অবস্থায় আটক করেছে এবং ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে।

আরো পড়ুন- ফেসবুকের লাইক বিক্রি ও বুস্ট করা অবৈধ : মিসরের প্রধান মুফতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ