শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ঢাকা চট্রগ্রাম চারলেন মহাসড়ক ২ বছরেই ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ২০১৬ সালের দুই জুলাই উদ্বোধন করার পর ২ বছর  না পেরোতেই আওয়ামী লীগ সরকারের অন্যতম মেগাপ্রকল্প ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে খনাখন্দ।

সম্প্রতি ১৯২ কিলোমিটার সড়কের  প্রকল্পটিকে নিয়ে সরেজমিন তদন্তে নামার জন্য পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে(আইএমইডি) নির্দেশ দেয়া হয়েছে।

আইএমইডি দ্রুততম সময়ের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ফোরলেন মহাসড়ক পরিদর্শন করবে। এর পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। বর্তমানে মহাসড়কটির বেশ কয়েকটি স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় বেশিরভাগ যানবাহনের চালকরা গাড়ি নিয়ন্ত্রণ রাখতে গতি কমাতে বাধ্য হচ্ছেন।

বেশ কয়েকটি স্থানে সওজ ইটের জোড়াতালি দিয়েছে।কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকায় ব্যস্ততম ফোরলেন কুমিল্লা থেকে ঢাকাগামী অংশের কয়েকটি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চালকরা যানবাহন নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছেন। গতি কমাতে বাধ্য হচ্ছেন।

এই বিষয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভারী যানবাহন চলাচলে কয়েক স্থানে সমস্যা হয়েছে। আমি আইএমইডি’কে (পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) বিষয়টি তদন্ত করতে বলেছি। তারা তদন্ত রিপোর্ট দিলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এসএস

আরো পড়ুন : ধর্ষিতা আফিফার পক্ষে দাঁড়ানোয় মেহবুবা মুফতির বিরুদ্ধে ষড়যন্ত্র!

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ