শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

আলোচনা ফলপ্রসূ না হলে পদত্যাগ করবেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ না হলে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বুধবার জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তিনি বলেন, শিনজো অ্যাবেকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার পারণমাবিক নিরস্ত্রীকরণে সর্বোচ্চ চাপ দেবে তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে ফ্লোরিডায় অবস্থান করছেন অ্যাবে। এর আগে ট্রাম্প বলেছিলেন সিআইএ পরিচালক মাইক পম্পেও কিম জং উনের সঙ্গে গোপন বৈঠক করতে উত্তর কোরিয়া গেছেন।

এক টুইটবার্তায় ট্রাম্প লিখেছেন, ‘গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করেছেন মাইক পম্পেও। এটা ছিল খুব সাবলীল বৈঠক এবং তাদের মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয়েছে।

আসন্ন শীর্ষ সম্মেলনের (ট্রাম্প-কিম বৈঠক) বিস্তারিত খুঁটিনাটি নিয়ে এখন কাজ চলছে। পুরো দুনিয়ার জন্য পরমাণু নিরস্ত্রীকরণ দারুণ ব্যাপার হবে, উত্তর কোরিয়ার জন্যও বটে!

২০০০ সালের পর এই প্রথম দুই দেশের এত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হলো। চলতি বছর জুনে ট্রাম্প-কিম জং বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এখনও নিশ্চিতভাবে কোনও বিস্তারিত জানা যায়নি।

ট্রাম্প বলেন, সেই বৈঠক ফলপ্রসূ না হলে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। বলেন, আমরা আগে যেমনটা বলেছি। পারমাণবিক পরীক্ষা বন্ধ করলে উত্তর কোরিয়ার অনেক পথ রয়েছে। তাদের জন্য খুবই ভালো হবে। ভালো হবে বিশ্বের জন্যও।’

সূত্র: বিবিসি
আরো পড়ুন- যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হিজাব ক্যাম্পেইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ