শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

চেহারা অসুন্দর আলেম-পাত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলে কি গুনাহ হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জিজ্ঞাসা: কোনো মেয়ের যদি হাফেজ-আলেমের সাথে সমন্ধ ঠিক হয় কিন্তু ছেলের চেহারা দেখে পছন্দ না হয় তাহলে কি মেয়েটি বিয়েতে নারাজ হতে পারে বা এতে কি গুনাহের সম্ভাবনা আছে?

জবাব: না। গুনাহ হবে না। কেননা, বর-কনে একে অপরকে পছন্দ করা শরিআত অনুমোদিত একটি প্রয়োজন। এই প্রয়োজন ইসলামে স্বীকৃত। এজন্য ইসলাম কেবলমাত্র বিয়ে করার উদ্দেশ্যেই বর-কনে একে অপরকে দেখার অনুমতি দিয়েছে। এর দলীল হচ্ছে-রাসূলুল্লাহ ﷺ এর বাণী-

لا تُنْكَحُ الأَيِّمُ ( وهي التي فارقت زوجها بموت أو طلاق ) حَتَّى تُسْتَأْمَرَ ( أي يُطلب الأمر منها فلا بدّ من تصريحها ) وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ ( أي حتى توافق بكلام أو سكوت ) قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ إِذْنُهَا ( أي لأنها تستحيي ) قَالَ أَنْ تَسْكُتَ

“স্বামীহারা নারীকে (বিধবা অথবা তালাকপ্রাপ্তা) তার সিদ্ধান্ত জানা ছাড়া (অর্থাৎ সিদ্ধান্ত তার কাছ থেকে চাওয়া হবে এবং তাকে পরিষ্কারভাবে বলতে হবে) বিয়ে দেয়া যাবে না এবং কুমারী মেয়েকে তার সম্মতি ছাড়া (কথার মাধ্যমে অথবা চুপ থাকার মাধ্যমে) বিয়ে দেয়া যাবে না।

লোকেরা জিজ্ঞেস করল,ইয়া রাসুলুল্লাহ ﷺ ! কেমন করে তার সম্মতি জানব? (যেহেতু সে লজ্জা করবে)। রাসূলুল্লাহ ﷺ বললেন, চুপ করে থাকাটাই তার সম্মতি।” (সহিহ বুখারি ৪৭৪১)

তবে বিয়ের ক্ষেত্রে সৎ ও দ্বীনদার পাত্র নির্বাচন করা কর্তব্য। এ ক্ষেত্রে কোনরূপ ছাড় দেয়া জায়েয নয়। কেননা, রাসূলুল্লাহ ﷺ ছেলেকে যেমন দ্বীনদার মেয়ে পছন্দ করার নির্দেশ দিয়েছেন ঠিক তেমনি মেয়েকে ও মেয়ের পরিবারকে দ্বীনদার ছেলে পছন্দ করার নির্দেশ দিয়েছেন। আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ ، إِلَّا تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ

“তোমরা যে ছেলের দ্বীনাদারি ও চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট হতে পার সে যদি প্রস্তাব দেয় তাহলে তার কাছে বিয়ে দাও। যদি তা না কর তাহলে পৃথিবীতে মহা ফেতনা-ফাসাদ সৃষ্টি হবে।” (জামে’ তিরমিযী ১০৮৪)

উত্তর দিয়েছেন মাওলানা উমায়ের কোব্বাদী নকশবন্দী

সূত্র: কুরআনের জ্যোতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ