শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

দুই সিটি নির্বাচন নিয়ে ২০ দলের কমিটিতে নেই জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে সমন্বয় কাজের জন্য দুটি কমিটি করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। তবে এতে রাখা হয়নি জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি। খবর বিডিনিউজ

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বৈঠকে বসেন জোটের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন বৈঠকে। তবে বৈঠকে জাতায়াতের কোনো নেতা উপস্থিত ছিলেন না।

গাজীপুরে জোটের নির্বাচন পরিচালনার সমন্বয়ক হয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সদস্য সচিব এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম।

খুলনায় সমন্বয়ক হয়েছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ; সদস্য সচিব এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মনজুর হোসেন ঈসা।

বৈঠকে জোট নেতাদের মধ্যে ছিলেন বিজেপির আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের আবদুল করিম, জাগপার রেহানা প্রধান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, মুসলিম লীগের জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, কল্যাণ পার্টির এমএম আমিনুর রহমান, লেবার পার্টি একাংশের মোস্তাফিজুর রহমান ইরান, অন্য অংশের এমদাদুল হক চৌধুরী, ডিএল‘র সাইফুদ্দিন মনি, এনডিপির মনজুর হোসেন ঈসা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মুহিউদ্দিন ইকরাম, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন।

আগামী ১৫ মে অনুষ্ঠেয় দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে লড়াই করবেন গাজীপুরে হাসান উদ্দিন সরকার ও খুলনায় নজরুল ইসলাম মঞ্জু।

দুই সিটিতে নির্বাচন করবেন ৫ আলেম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ