শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

মানিকগঞ্জে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে আসামীর সাথে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে এক পুলিশ সদস্য।

নিখোঁজ পুলিশ সদস্য শাহীনুর রহমান মানিকগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন এবং তার গ্রামের বাড়ী রাজবাড়ী জেলায়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিকেলে আসামী ধরে থানায় নিয়ে আসছিল ওই পুলিশ সদস্য।

আবদুস সালাম নামের ধৃত ওই আসামী পুলিশের নিকট থেকে ছুটে গিয়ে জয়নগর এলাকায় কালিগঙ্গা নদীতে ঝাঁপ দেয়। তাকে ধরতে শাহীনুর নদীদে ঝাঁপিয়ে পড়ে। আসামী নদী থেকে উঠে পলিয়ে গেলেও পুলিশ সদস্য নিখোঁজ রয়েছে।

তিনি আরও জানান,উদ্ধার কাজে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ৮ জন সদস্যের সাথে রাত সাড়ে ১০টা থোকে ৫ জন ডুবুরী সহযোগীতা চালিয়ে যাচ্ছেন।

তবে এ ঘটনায় একাধিক পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও , তাদের নিকট থেকে কোন তথ্য পাওয়া যায় নি। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ও পুলিশ সদস্যের কোন খোজঁ মিলেনি।

আরো পড়ুন-  ইসরায়েলের স্বাধীনতার ৭০ বছর, ছবি কথা বলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ