শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘মুগ্ধতা কাটে না এখনও'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ হাবিবুল্লাহ : সাতিশয় অতিরঞ্জণ হয়ে গেল? গুণমুগ্ধ ভক্তের উচ্ছ্বল কণ্ঠস্বর বলে উড়িয়ে দেওয়া যাবে? কাছ থেকে যারা তাকে দেখেছেন, তার সজীব সংস্পর্শে আসার সুযোগ যাদের হয়েছে, তার প্রতীভা ও মনীষা বোঝার বোধ যাদের তৈরি হয়েছিল, তাদের দৃষ্টিতে এ শিরোনাম তার ব্যক্তিসত্তার তুলনায় অনেক কম মনে হবে।

তার প্রতিভা ও মনীষার যথাযথ সুন্দর জ্বলজ্বলে ছবি আঁকার মতো যুতসই তুলি যাদের হাতে আছে, তারা হয় লিখছেন না, সময় পাচ্ছেন না, হয় তারা লিখবেন পরে। সময় হলে, স্মৃতিছবি আঁকবার বয়সপর্ব ঘনিয়ে আসলে, আত্মীজীবনী লেখার অন্তর্তাড়না শুরু হলে তারা লিখবেন, এ আশা রাখতেই পারি। কিছুদিন অপেক্ষা করতে হবে তাহলে।

এমন একজন ব্যক্তির কথা কি বলব, যার দু’চার বাক্যে মূল্যায়নেও আমরা সচকিত হব, রোমাঞ্চিত হব? মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব। চিনছেন তো? যুগবিরল প্রতিভা, সময়প্লাবী মনীষা ও স্রোতবিরোধী শুভ্র রুচির এক কিংবদন্তি নাম।

মেপে মেপে লিখেন। মেপে মেপে বলেন। এতটুকুই রঞ্জন নেই। অতিকথন নেই। বাড়বাড়ন্তি ভাব নেই। নীতি-রুচির দেয়াল ডিঙোবার অভ্যাস নেই। পছন্দও করেন না। তাই বলেই তো তার প্রতি অনেকের মুখবাঁকানি, চোখ রাঙানি। আমি কিছুটা জানি। এ জীবনে তিনি ব্যক্তিত্ব নিয়ে লিখেছেন অল্পই, অল্প ক’জন নিয়ে।

এই তিনিই বেশ মুগ্ধতা ছড়িয়ে লিখেছেন মাওলানা হারুন ইসলামাবাদী রহ. কে নিয়ে। আমি তার কিছু বইয়ের ভূমিকা বা আল-কাউসারে কিছু লেখায় পেয়েছিলাম। উদ্ধার করব, সামনের পোস্টে যোগ করব ইনশাআল্লাহ। এখন হাতের কাছ থেকে একটি উদাহরণ দিচ্ছি।

মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কী ক্ষতি হলো? ধরতে পারছেন তো? ‘মাযা খসিরাল আলামু বিনহিতাতিল মুসলিমীন’ এর অনুবাদ। তারই কৃত অনুবাদ। কেমন অনুবাদ হয়েছে বলতে হবে? থাক। প্রসঙ্গ আসুক, পরে।

উচাটন অপেক্ষার রোমাঞ্চই আলাদা। এ অনুবাদ সম্পর্কে আমি খোদ হজরত মিসবাহ সাহেবের মুখ থেকে শুনেছি– তখন আমি মাদরাসাতুল মদীনায় তার সুহবতে আছি- আমার অনুবাদ যদি একশত এক নাম্বারটাও হয়, তবু এ কিতাবের অনুবাদ আমি করব ইনশাআল্লাহ।

কী আবেগ- ভালোবাসা ও অন্তর্তাগিদে স্পৃষ্ট হয়েই না তিনি এ অনুবাদ করেছেন! এ অনুবাদের ভূমিকায় কেন হজরত হারুন ইসলামাবাদী রহ.-এর কথা আসবে? সে রোমাঞ্চিত কৌতূহলের দিকেই তো পাঠকদের নিয়ে যাচ্ছি।

কী এমন মোহনীয় মনীষাকিরণ ছিল, যার কারণে মিসবাহ সাহেবের মতো ব্যক্তির ভেতর ঝিলিক দিয়ে ওঠত হারুন ইসলামাবাদীর মতà§