শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

আইপিএল খেলায় বাজির টাকা যোগাতে গরু চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরের জুয়ার টাকা জোগাতে গরু চুরির ঘটনা ঘটেছে। তবে এসময় জনতার হাতে আটক হতে হয়েছে তাকে।

শনিবার বিকেলে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি মাছুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক ওই যুবককে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা ফকির পাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আবু সুফিয়ান (২৩) বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি মাছুয়াপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে হবিবর রহমানের একটি ষাড় গরু নদীর তীর থেকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এলাকাবাসী অপরিচিত লোক দেখে তাকে সন্দেহ করলে গরু ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সুফিয়ান। পরে এলাকাবাসী একত্রিত হয়ে তাকে ধাওয়া করে আটক করে কিশোরগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে সুফিয়ানকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় গরুর মালিক হবিবর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

ইন্ডিয়ায় চলছে আইপিএল, বাংলাদেশে এসব কী চলছে?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ