শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ইমামকে বর্বর নির্যাতন করা সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামে মুহাম্মাদ আবদুল গফফার (৩০) নামে মসজিদের এক ইমামকে অমানবিক নির্যাতন করে মাথা ন্যাড়া করে দিয়েছে ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার ও তার সহযোগীরা।

খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মো. আনসার (৩৪) ও মো. জলিল (৪০)কে গ্রেপ্তার করতে পারলেও ঘটনার মূল নায়ক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রাসেল হাওলাদার তখন গ্রেপ্তার করা যায়নি। পরে ওই রাতেই পুলিশের হাতে ধরা পড়ে রাসেল হাওলাদার।

এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় নির্যাতিত ইমাম আবদুল গফ্ফর’র বড় ভাই মো. রাজ্জাক বাদী হয়ে রাসেল হাওলাদার, আনসার ও জলিলসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন।

পুলিশ বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত রাসেল, আনসার ও জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

আরো পড়ুনইমামকে বর্বর নির্যাতন ও মাথা ন্যাড়া করে দিল ছাত্রলীগ নেতা

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ