শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

রানি এলিজাবেথের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের জানান, ‘শেখ হাসিনা গতরাতে এখানে বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।’

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী একই স্থানে প্রিন্স চার্লসের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী কমনওয়েলথ দেশগুলোর অন্যান্য সরকার প্রধান ও নেতাদের সঙ্গে রানির দেওয়া নৈশভোজে অংশ নেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজধানীতে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস হলে বিভিন্ন রিট্রিট সেশনে অংশ নেন।

২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে ৫৩টি কমনওয়েলথ দেশের সরকার প্রধান এবং অন্যান্য নেতারা যোগ দেন।

আরো পড়ুন- প্রধানমন্ত্রীসহ ৫৩ রাষ্ট্রপ্রধানের যোগদানে শুরু হচ্ছে কমনওয়েলথ সম্মেলন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ