শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার দুপুরে সচিবালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় বাড়তি কিছু করতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হবে। তারা পরামর্শ দিলে তখন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলকোড অনুযায়ী খালেদা জিয়া সব সুবিধা ভোগ করছেন। তবে তার চিকিৎসায় বাড়তি কিছু করতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয় খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে। রায় ঘোষণার পর থেকেই বিএনপি নেত্রী ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ