বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মালয়েশিয়ায় ফিলিস্তিনি হাফেজ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ফিলিস্তিনের বিশিষ্ট বিশ্লেষক এবং কুরআনের হাফেজ ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শকে মালয়েশিয়ায় অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা হত্যা করেছে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উত্তর গুম্বাক শহরে ফিলিস্তিনের বিশিষ্ট বিশ্লেষক এবং কুরআনের হাফেজ ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শ জীবন যাপন করতেন। তিন সন্তানের পিতা ফাদি মুহাম্মাদ আল-বাত্শকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

আজ (২১শে এপ্রিল) সকালে ৩৫ বছর বয়সী ফিলিস্তিনি হাফেজ ও প্রভাষক ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শকে দুই বন্দুকধারী গুলি করে হত্যা করেছে। রাজধানী কুয়ালালামপুরে নিজ বাড়ির সামনে মোটর সাইকেল আরোহীরা ফাদি মুহাম্মাদের ওপর গুলি চালায়।

মালয়েশিয়ায় ফিলিস্তিনের একজন প্রভাষকের হত্যাকাণ্ডের পেছনে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ জড়িত বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন।

কুয়ালালামপুর পুলিশের প্রধান মাজলান লাজিমের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা বলছে, সন্ত্রাসীরা প্রভাষককে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালায় যার মধ্যে চারটি তার মাথায় ও দেহে লাগে। এরফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায়, প্রভাষক ফাদি মুহাম্মাদের আসার জন্য সন্ত্রাসীরা ঘটনাস্থলে প্রায় ২০ মিনিট অপেক্ষা করেছে।

ফাদি মুহাম্মাদ ফজরের নামাজ জামায়াতে পড়তে মসজিদে যাওয়ার জন্য বাড়িরে বাইরে বের হলে সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। তিনি মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন।

আরো পড়ুন-  সিরিয়ার রাকায় গণকবরে ২শ’টি লাশ পাওয়া গেছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ