শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মালয়েশিয়ায় রাজনীতির নিয়ন্ত্রণ নিচ্ছে ইসলামি দলগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
আওয়ার ইসলাম

মালয়েশিয়ার বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতিসহ নানাবিদ অভিযোগ তৈরি হওয়ায় সে দেশের রাজনীতিতে ইসলামি দলগুলোর উত্থান ঘটতে যাচ্ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স।

২২ এপ্রিল রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে অনুষ্ঠিতব্য মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ইসলামি দলগুলো অনেক ভালো ফলাফল করতে পারে। এতে দেশের রাজনীতিতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।

বিশেষত পার্টি ইসলাম সি-মালয়েশিয়া (পিএএস) নির্বাচনে অভাবনীয় সাফল্য পাবে বলে ধারণা করা হচ্ছে। এ দলটি কয়েক দশক ধরে মালয়েশিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে সরকার বিরোধী আন্দোলনেও ব্যাপক সাফল্য পেয়েছে দলটি। আগামী নির্বাচন সামনে রেখে দলের নেতা কর্মীদের মাঝেও বিশেষ উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

তাদের ধারণা, মানুষ দুর্নীতিমুক্ত দেশ গড়তে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠায় তাদের উপর আস্থা রাখবে এবার।

পিএএস আশা করছে, তারা এবারের সাধারণ নির্বাচনে জাতীয় সংসদের ২২২ আসনের মধ্যে কমপক্ষে ৪০টি আসন লাভ করবে। যা দেশ পরিচালনায় প্রভাব বিস্তার করার জন্য যথেষ্ট।

ইন্টারনেটব্যাধিতে হেফজখানা; পরিত্রাণের উপায় কী?

যদি তারা ৪০টি আসন পায় তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক অথবা তার বিরোধী শিবির তাকে মূল্যায়ন করতে বাধ্য হবে।

২০১৩ সালের জাতীয় নির্বাচনে দলটি ২১টি আসন জয় করে।

যদি তাও অর্জন করতে না পারে এবং বর্তমান অবস্থায় থেকে যায় তবুও কিছু কর্তৃত্ব তাদের হাতে থেকে যাবে। যেমন বিরোধী শিবিরের ভোট বিভক্ত করা বা সরকারকে কোন সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করা।

প্রতিবেদক আরও বলেন, সার্বিক পরিস্থিতি থেকে যা বোঝা যাচ্ছে তা হলো পিএএস আগামী সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে। এতে সরকার ইসলামি শিক্ষা, ব্যবসায়িক নীতি ও ইসলামি কোর্টকে শক্তিশালী করার ব্যাপারে চাপে থাকবে।

আর যদি তাই হয় তবে বহু সংস্কৃতির সম্মিলনে গড়ে ওঠা à¦