শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মায়েদের প্রতি মেয়েদের ব্যাপারে ১৩ টি সময়োপযোগী ও গুরুতর পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাহনুমা ইসলাম
আলেম লেখিকা

শৈশব থেকেই শিশুদের চারিত্রিক শিক্ষা অর্জন খুবই প্রয়োজনীয়। এ বয়সে কোমল মনে যা গেঁথে যায় পরবর্তীতে এরই প্রভাব বিস্তার লাভ করে। এ বয়সে সঠিক শিক্ষার অভাবে পরিণত বয়সে সন্তান যেন বিপথে না যায় সে দিকটির নিয়ন্ত্রণভার স্বয়ং মা'কেই নিতে হয়। পরিণত বয়সে বিব্রতকর পরিস্থিতি এড়াতে আপনার মেয়েকে শৈশব থেকেই শিক্ষা দিন উত্তম আদর্শের। এক্ষেত্রে অবশ্য লক্ষণীয় ১৩ টি দিক তুলে ধরা হলো।

১. সন্তানের সামনে নিজেরা কাপড় পরিধান বা বদলানো থেকে বিরত থাকুন। জাগ্রত শিশু সন্তানের সামনে স্বামী-স্ত্রী অন্তরঙ্গ হওয়া থেকেও বিরত থাকুন এবং শিশুদের যত্র-তত্র খালি গায় যেতে নিষেধ করুন। ইসলাম নির্দেশিত সতর ঢেকে রাখুন এবং শিশুদের সতর সম্পর্কে জ্ঞান দান করুন।
[ইসলামের দৃষ্টিতে শিশু পরিপালন-নীতিমালা]

২. আপনার মেয়ে শিশুকে অন্য অপরিচিত লোকের কোলে বসতে দেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন, এমনকি নিজস্ব আত্মীয়-স্বজনদের ব্যাপারেও সতর্ক থাকুন। ছোটবেলা থেকে পর্দার ব্যাপারে সচেতনতা তৈরি করুন।
[আদাবুল মুআশারাত]

৩. বিশেষভাবে মেয়ে সন্তানকে খেলাধুলার সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকুন। খেয়াল রাখুন আপনার সন্তান যখন বন্ধুদের সাথে খেলতে যায় তখন তারা কি ধরনের খেলা খেলছে? নিছক বিনোদন বা সময় কাটানো জাতীয় খেলাধুলা ছাড়া অন্য সব ধরনের খেলাধুলা থেকে বিরত রাখুন। লক্ষ্য রাখুন শিশুদের খেলাধুলার বিষয় যেন, বিয়ে-শাদি বা সংসার না হয়।
[আদাবুল মুআশারাত]

৪. খেয়াল রাখবেন, কেউ যেন দুষ্টামি করেও আপনার মেয়ে সন্তানকে কখনো আমার বউ বা আমার ছেলের বউ ইত্যাদি কথা না বলে। কারণ এতে করে সন্তানের মাঝে অপরিনত বয়সেই বিয়ের মানসিকতা সৃষ্টি হতে পারে। ইসলাম বৈধ উপায়ে যথার্থ সময়ে বিয়ের আদেশ দিয়েছে। আগেও নয় এবং খুব পরেও নয়।
[আদাবুল মুআশারাত]

৫. অন্য প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা মহিলার কাছে আপনার মেয়ে সন্তানকে পাঠানোর ক্ষেত্রে সতর্ক থাকুন এবং জোর করে এমন কোথাও তাকে পাঠানো থেকে বিরত থাকুন- যেখানে সে যেতে চায় না।এমনকি আপনি যদি
কখনো খেয়াল করেন, কেউ আপনার মেয়ে সন্তানকে খুব বেশি আদর-সোহাগ করছে, তাতেও সতর্ক থাকুà