শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

‘ক্ষমতায় এলে দুর্নীতির মূলোৎপাটন করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে সকল দুর্নীতির মূলোউৎপাটন করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সোমবার বিকেলে নওগাঁ শহরের এটিম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, অন্য যেসব রাজনৈতিক দল আছে তাদের দুর্নীতির কোনো অভাব নেই। কিন্তু আমাদের কোনো ধরনের অনিয়ম এবং দুর্নীতি নেই। শিক্ষামন্ত্রী কম কম করে ঘুষ খেতে বলেছেন। তাহলে দেশ আজ কোন পর্যায়ে আছে তা আর বুঝতে বাকি নেই।

নওগাঁ জেলা শাখার সভাপতি আলহাজ ডা. মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুল হক আজাদ, নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা আজিমুদ্দীন, ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি আহমেদ শাফি, সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।

পরে প্রধান অতিথি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীকে জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে মনোনয়ন প্রত্যাশী নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) হাফেজ মাওলানা ওমর আলী ও মাওলানা মোস্তাফিজুর রহমান এ দুজনের মধ্যে যে কোনো একজনকে মননোয়ন দেয়া হবে বলে জানান।

এছাড়া নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) মাওলানা আনিছুর রহমান, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আলহাজ ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম, নওগাঁ-৫ (নওগাঁ সদর) মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) কাজী শাহ জাহানকে ইসলামী আন্দোলন বাংলাদেশের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।

৩০০ আসনে নির্বাচনে প্রস্তুত ইসলামী আন্দোলন; ২২৯ প্রার্থী চূড়ান্ত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ