শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ময়মনসিংহে ৫ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে যুদ্ধাপরাধের অভিযোগে স্থানীয় লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ ৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের ১নং আমলী আদালতে সদর উপজেলার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা মেশর উদ্দিন মন্ডল (৮৫) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন- লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (৬৮), সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান ফকির (৭২), মোহাম্মদ আলী (৬০), আইয়ুব আলী (৫৯) ও মো: ইসমাইল হোসেন(৫৮)।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, ১৯৭১ সালে রফিকুল ইসলামের নেতৃত্বে এলাকায় শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠিত হয়। ১৯৭১ সালের ১১ নভেম্বর বিকেলে রফিকুল ইসলামের নেতৃত্বে আসামিরা স্থানীয় নূরুল ইসলামকে ধরে নিয়ে মাহাবুবুর রহমান ফকিরের বাসায় স্থাপিত রাজাকার ক্যাম্পে জবাই করে হত্যা করে বাড়িঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

একই সাথে তারা এলাকার বিভিন্ন বাড়িতে হামলা করে ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে স্বাধীনতার পক্ষের মানুষদের ধরে এনে হত্য করে গণকবর দিয়েছে। কিন্তু দেশ স্বাধীন হলেও ওইসব রাজাকারদের মাঝে কোন পরিবর্তন আসেনি।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাড. পীযূষ কান্তি সরকার জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়েছে।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ