শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

কিশোরগঞ্জ পৌর মার্কেটে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জ পৌর মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ ঘটনা ঘটে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে দু’টি ইউনিট এসে দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে একটি মেকানিক্যাল সপসহ ক্ষুদ্র পাচটি গার্মেন্টস দোকান ক্ষতিগ্রস্ত হলেও রক্ষা পায় আশপাশের কয়েকশ দোকান।

কিশোরগঞ্জ ফায়ারসার্ভিস, থানা পুলিশ ও ব্যবসায়ী কমিউনিটি সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ৯টার দিকে ঝড়-বৃষ্টির সময় শহরের পৌর মার্কেট এলাকায় বিদ্যুতের ভোল্টেজ আপ-ডাউন করার সময় স্পার্কিং হয়ে মার্কেটের জুনাইদ মেকানিকেল শপ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ঝড়ের আগে মালিক দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর এ ঘটনা ঘটে। আর এ অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ারসার্ভিস ও থানা পুলিশসহ শতশত লোক এগিয়ে আসায় দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্রণে আসে এবং আশপাশের লাগুয়া কয়েকশো দোকান রক্ষা পায়।

পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির দাবি, এ অগ্নিকান্ডে ছয়টি দোকানের অন্ততপক্ষে ১৫ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত কিশোরগঞ্জ ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেনও জানালেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাতের কথা।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ