শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

মৌলভীবাজারে ফ্রিজ বিস্ফোরণে মা-মেয়ের মৃত্যু, ছেলে দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ফ্রিজ বিস্ফোরণের ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।

রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক বিল্লাল হোসেন জানান, সদর ইউনিয়নের ভোজবল গ্রামের ওয়াছির মিয়ার বাড়িতে ফ্রিজ বিস্ফোরণ হলে অগ্নিদগ্ধে ঘটনাস্থলেই তার মেয়ে শাহিনা বেগম (২৪) নিহত হন। এসময় দগ্ধ হন তার স্ত্রী রোকেয়া বেগম (৫৫)।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রোকেয়াও মারা যান।

তিনি আরও জানান, শাহিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন ওয়াছির মিয়ার ছেলে মুন্না আজিজ (২৭)। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হচ্ছে।

ছেলের ফ্রিজে মায়ের লাশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ