শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ময়মনসিংহে শিক্ষা ও জীবনের ভাবনা সময়ের চাহিদা শীর্ষক আলোচনা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ : কওমি শিক্ষার্থীদের আসন্ন ছুটি উপলক্ষ্যে ‘শিক্ষা ও জীবনের ভাবনা সময়ের চাহিদা’ দিনব্যাপী মুক্ত আলোচনা বৈঠকের আয়োজন করেছে শিকড় সাহিত্য মাহফিল।

২৬ এপ্রিল বৃহস্পতিবার ময়মনসিংহ শহরের সুফফা ইসলামিক ইনস্টিটিউটে আলোচনা এ সভা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় শুরু হয়ে বিশেষ আলোচনা সভাটি সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা রয়েছে।

চিন্তাবিদ আলেম ও লেখক লাবীব আব্দুল্লাহ, লেখক ও সংগঠক আমীর ইবনে আহমদ, লেখক ও সাংবাদিক আলী হাসান তৈয়ব, কবি ও গল্পকার সাইফ সিরাজসহ লেখক, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীগণ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

তারা সময়ের গুরুত্ব ও জীবনের লক্ষ্য, ছুটির পরিকল্পনা, আলেমের বর্ণাঢ্য জীবন, সুন্দর বলা, সুন্দর লেখা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, প্রতিকূল জীবনের আশাবাদ ও আলেমের অর্থনৈতিক স্বনির্ভরতা বিষয়ে আলোচনা করবেন।

শিকড় সাহিত্য মাহফিল ছাড়াও অনুষ্ঠানের আয়োজন সহযোগী হিসেবে রয়েছে আল বায়ান এরাবিক লার্নিং সেন্টার, মা’হাদুল দাওয়াহ আল ইসলামিয়া বাংলাদেশ ও আল মিছবাহ ছাত্র পাঠাগার।

-আরআর/ আরো পড়ুন-  ২৫ বছরে নৃশংসভাবে ১ কোটি ২৫ লাখ মুসলমান হত্যা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ