মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ৪ মাসের অন্তঃস্বত্তা নারী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ,টেকনাফ টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে তুচ্ছ ঘটনা নিয়ে ছুরিকাঘাতে চার মাসের অন্তঃস্বত্ত্বা আনছার বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় শিশুসহ ৫ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জন কে আটক করেছে।

২৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের আলী হোসেন সড়ক মোড়ে ডি-ব্লকে এঘটনা ঘটে।

জানা যায়, নয়াপাড়া নিবন্ধন্ধিত রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের অভ্যন্তরে মৃত ছিদ্দিক আহমদের পুত্র মকবুল আহমদ (৭৫) দীর্ঘ দিন ধরে মোদির দোকান ব্যবসা করে আসছে।

বৃহস্পতিবার উক্ত দোকানের সম্মুখে ছৈয়দ আহমদ নামে এক কবিরাজ ঔষধী গাছ বসিয়ে ক্যাম্পাস করছিল। দোকানদার উক্ত কবিরাজকে দোকানের সম্মূখ হতে স্থান পরিবর্তনের জন্য বললে উভয়ের মধ্যে বাক বিতন্ডা ও তর্কাতকি হয়।

একপর্যায়ে কবিরাজের স্ত্রী দিল বাহার ঝগড়ায় লিপ্ত হয়ে পড়লে ঘটনাটি উভয় পরিবারের মধ্যে বড় আকারে ধারণ করে। এঘটনার ছৈয়দ আহমদ কবিরাজের পক্ষ হয়ে ছালেহ আহমদসহ তার পরিবারও জড়িয়ে পড়ে। পরে পার্শ্ববর্তীদের সমন্বয়ে ঝগড়াটি থেমে যায়।

ফের বিকাল ৩ টারদিকে ছালেহ আহমদের পুত্র ইব্রাহীম উত্তেজিত হয়ে মোঃ ইলিয়াছের স্ত্রী আনছার বেগম (৪০) ও তার পিতা মকবুল আহমদকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে আনছার বেগম (এমআরসি নং- ৩৩৩৩৫, ডি-ব্লক ৭৩২/৭) নিহত হয়। এসময় উভয় পক্ষের শফিউল্লাহর পুত্র মোঃ রফিক (১৬) ও মোঃ সোহেল (১১), ছালেহ আহমদ, ছালেহ আহমদের স্ত্রী দিলবাহার ও পুত্র ইব্রাহীম আহত হয়।

গুরুতর আহত দোকানদার মকবুল আহমদকে আশংকাবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে ক্যাম্পের কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে নয়াপাড়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
এঘটনায় আহত ৩ জনসহ ৬ জনকে আটক করেছে ক্যাম্প পুলিশ।

এর মধ্যে ৩জনকে পুলিশ হেফাজতে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ এবং অপর তিনজনকে টেকনাফ মডেল থানার সোপর্দ করেছে। ধৃতরা হচ্ছে, ছালেহ আহমদ, ছালেহ আহমদের স্ত্রী দিলবাহার ও পুত্র মোঃ ইব্রাহীম, ইউসুফ, ছৈয়দ আহমদ ও ছৈয়দ আহমদের পুত্র আবুল মাসন প্রকাশ মোঃ হোছন।

এদিকে নিহতের বোন দেলোয়ারা জানান, নিহত আনছার বেগম ৪ মাসের অন্তঃস্বত্তা ও ৫ সন্ত্রানের জননী।
নয়াপাড়া ক্যাম্প পুলিশ ইনচার্জ কবির আহমদ ঘটনায় একনারীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, এঘটনায় ৬ জনকে আটক করে এবং এর মধ্যে আহত ৩ জনকে কক্সবাজার হাসপাতালে ও অপর ৩জনকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার ঘটনাস্থলে টহলে রয়েছে।টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন- ২০১৮ সালে সৌদি আরবে ৪৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ