শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

শান্তিচুক্তির জন্য ঐতিহাসিক বৈঠকে দুই কোরিয়ার শীর্ষ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নানা জল্পনা শেষে দুই কোরিয়ার মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুখোমুখি বসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন।

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছ, পানমুনজোমের পিস হাউজে বৈঠকে বসেছেন এই দুই নেতা। দেশ দু’টির মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে এ বৈঠককে উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

জানা গেছে, দুই নেতার আলোচনায় কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ; দুই কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আনুষ্ঠানিক শান্তিচুক্তির বিষয়টি প্রাধান্য পাবে।

১৯৫৩ সালে শেষ হওয়া কোরীয় যুদ্ধের পর এই প্রথম কোনো উত্তর কোরীয় নেতা দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করলেন।

চীনের কাছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের ক্ষমা প্রার্থণা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ