শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

তাবলিগ ইস্যুতে শুরা ও প্রশাসনের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তাবলিগ জামাতের কেন্দ্রীয় মারকায কাকরাইলে উত্তেজনা বিরাজ করছে।

চলমান এ উত্তেনাকে  কেন্দ্র করে আজ শনিবার দুপুরে জরুরি বৈঠকে বসছেন তাবলিগ জামাতের কেন্দ্রীয় মারকায কাকরাইলের শুরা সদস্য ও ডিএমপি পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ  ব্যক্তিবর্গ। কাকরাইলের মারকায সূত্র আওয়ার ইসলামকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, দিল্লির নিযামুদ্দীন মারকাযের আমির মাওলানা সাদ কান্দলভীর অনুসারী (ওয়াসিফুল ইসলাম গ্রুপ) এবং আলমি শুরা অনুসারী (মাওলানা যুবায়ের আহমদ গ্রুপ) এর মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত, শুক্রবার সকাল ও আজ শনিবারে দুই গ্রুপ মুখোমুখি হয়। আইন সৃংখলা পরিস্থিতি  যে কোনো সময় অবনতি ঘটতে পারে বলেও মনে করছেন কাকরাইলের শীর্ষ মুরুব্বিরা।

তবে পরিস্থিতি স্বাভাবিক করতেই আজকে শুরা ও প্রশাসনের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানান মুরুব্বিরা। বৈঠকে উপস্থিত আছেন রমনা থানার ডিসি,  রমনা থানার ওসিসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গি উপস্থিত আছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ