রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

উ. কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরমাণু অস্ত্রমুক্ত করতে উত্তর কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ভবিষ্যতে তার সঙ্গে দেশটির নেতার বৈঠকের কথা থাকলেও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ অব্যাহত রাখা হবে বলেন ট্রাম্প।

এদিকে শুক্রবার দুই কোরিয়ার নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে স্বাগত জানিয়েছে উত্তর কোরিয়ার মিডিয়া।

আগামী মে মাসে কিংবা জুনের প্রথম সপ্তাহে ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক হতে পারে। সিঙ্গাপুরকে বৈঠকের ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মার্কিন প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন।

ট্রাম্প গতকাল সাংবাদিকদের বলেছেন, আমরা অতীত প্রশাসনের মতো ভুল করতে চাই না। পরমাণু অস্ত্রমুক্ত করতে পিয়ংইয়ংয়ের ওপর চাপ অব্যাহত রাখবো।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ কিম ও মুনের বৈঠককে স্বাগত জানিয়েছে। এই প্রথম দুই কোরিয়ার মধ্যে শান্তি আলোচনাকে গুরুত্বসহকারে প্রকাশ করলো প্রভাবশালী মিডিয়াটি।

শুক্রবার বৈঠকের পর দুই নেতার যৌথ বিবৃতি আলাদা আলাদা করে প্রকাশ করেছে কেসিএনএ। কিম এবং মুন কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণরূপে পরমাণু অস্ত্রমুক্ত করতে একমত প্রকাশ করেছেন।

দক্ষিণ কোরিয়ার মিডিয়াগুলো দুই নেতার বিভিন্ন ছবি প্রকাশ করেছে। আর উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র দুই নেতার অন্তত ৬০ টি ছবি প্রকাশ করেছে। গতকাল শনিবার প্রথমবারের মতো দুই নেতার সম্মেলনের ছবিউত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন প্রকাশ করেছে।

আরো পড়ুন- ট্রাম্প-রাশিয়া ষড়যন্ত্রে হিলারির দলের মামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ