শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ঢাকা নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এক বৈঠকে বিআইডব্লিউটিএর নৌ–নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে ৪১টি রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

দীনেশ কুমার সাহা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত থাকায় ঢাকা নদীবন্দরের ৪১টি রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল আজ বন্ধ রাখা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সদরঘাট টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে ৭৫ থেকে ৮০টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। তবে সাপ্তাহিক ছুটির দিনে এ সংখ্যা বেড়ে ৯০ থেকে ৯৫টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, এ মৌসুমে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আজ সকালে। কালবৈশাখীর সঙ্গে আসে এ বৃষ্টি। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। দুটো পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কালবৈশাখীর গতিবেগ নির্ণয় করা হয়েছে।

এর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সকাল সাড়ে আটটায় আঘাত হানা কালবৈশাখীর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৬ কিলোমিটার। রাজধানীর আগারগাঁওয়ে আরেক পর্যবেক্ষণ কেন্দ্রে পাওয়া তথ্য অনুযায়ী, সকালে ওই সময় বাতাসের গতিবেগ ছিল ৬৩ কিলোমিটার। আজ এবং আগামী আরও দুদিন ঝড় বৃষ্টি হতে পারে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ