রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

‘স্নাতক পাশ করলে পোলট্রির ব্যবসা করতে চায় না, এটাই বেকারত্বের কারণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ত্রিপুরা রাজ্যের নবনির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, স্নাতক পাস করা তরুণরা চাষাবাদ ও পোলট্রির ব্যবসা শুরু করতে পারে না; এমন নিচু মানসিকতার চিন্তা-ভাবনাই বেকারত্বের কারণ।

তিনি বলেন, সরকারি চাকরির জন্য রাজনৈতিক দলের পেছনে না ছুটে পানের দোকান দাও।

ত্রিপুরা ভ্যাটেরিনারি কাউন্সিলের এক সেমিনারে অংশ নিয়ে বিপ্লব কুমার দেব তরুণদের এ পরামর্শ দেন।

বিপ্লব বলেন, সরকারি চাকরি পেতে রাজনৈতিক দলগুলোর পেছনে বছরের পর বছর ঘুরে গুরুত্বপূর্ণ সময় অপচয় করছে তরুণরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের মুদ্রা স্কিমের আওতায় ঋণ নিয়ে পশু সম্পদ খাতসহ বিভিন্ন প্রকল্প শুরুর মাধ্যমে শিক্ষিত তরুণদের স্বনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পানের দোকান বসানোর পাশাপাশি তরুণদের গরু পালনের পথও বাতলে দিয়েছেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ‘প্রত্যেক পরিবারে একটি করে গরু থাকা উচিত। ১০ বছর ধরে বেকার থাকার চেয়ে প্রত্যেক লিটার দুধ ৫০ রুপিতে বিক্রি করো।’

ত্রিপুরারর এই মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ১০ বছর যদি তরুণরা দুধ বিক্রি করে, তাহলে তাদের ১০ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স হবে।’

মাদরাসা শিক্ষা বোর্ডে চাকরির সুযোগ; ২৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ