মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

জাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও আওয়ামীপন্থী শিক্ষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘শিক্ষক লাঞ্ছনার বিচার, উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ, প্রক্টরিয়াল বডির অপসারণ ও জাকসু নির্বাচনের দাবি’সহ বেশ কয়েকটি দাবিতে পুরান প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয় ঘেরাও করেছে আন্দোলনরত আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ।

সকাল সাড়ে ৮টার দিকে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। উপাচার্য অফিস ঘেরাও কর্মসূচি চলে দুপুর ১টা পর্যন্ত।

আন্দোলনকারী শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, প্রক্টরের শাস্তিসহ প্রক্টরিয়াল বডির অপসারণ ও অপরাধী সকল শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি, সমাজবিজ্ঞান অনুষদের ডিন নিয়োগ প্রত্যাহার, প্রভোস্ট ক্যাটাগরি থেকে নির্বাচিত সিন্ডিকেট সদস্যের প্রভোস্টশিপ সিন্ডিকেটের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত রাখা, অনতিবিলম্বে সিন্ডিকেট সভা আহ্বান, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, র‌্যাগিং, সেশনজট ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা ইত্যাদি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ