মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রাজধানীর বৈঠক থেকে বিএনপির ১৬ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর ও খুলনার মেয়র নির্বাচনের প্রচারণা নিয়ে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বৈঠক করার সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম শামসুল হুদা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সহ-সভাপতি ইউনুছ মৃধাসহ দলের ১৬জন নেতাকর্মীকে গোপন বৈঠকের অভিযোগে আটক করা হয়েছে।

রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটক হওয়া নেতাকর্মীরা বাংলামোটরের রূপায়ন টাওয়ারের একটি অফিস কার্যালয়ে বসে বৈঠক করছিলেন।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ১৬জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিএনপির দফতর সূত্র জানায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম শামসুল হুদা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সহ-সভাপতি ইউনুছ মৃধা, গোলাম হোসেন, যুগ্ম সম্পাদক কেএম জোবায়ের এজাজ, আলমগীর হোসেন, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু, কমিশনার রফিকুল ইসলাম রাসেল, সহ-সম্পাদক জামিুলর রহমান নয়নসহ ১৬জনকে আটক করা হয়েছে।

রমনা থানা পুলিশ সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের প্রস্তুতি, গাজীপুর ও খুলনার মেয়র নির্বাচন বিষয়ে বাংলামোটরের রূপায়ন টাওয়ারের এসব নেতাকর্মী বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল রূপায়ন টাওয়ারে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাদের আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।

এটি/আরো পড়ুন- রাজধানীতে ২ ফ্লাইটের ঝড়ের মুখে অবতরণে রক্ষা পেলো শতাধিক যাত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ