শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শবে বরাতের ফযীলত ও ইবাদত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মনির হোসাইন সুজাতপুরী

বছরে পাঁচটি পূণ্যময় রজনীর মধ্যে শবে বরাত অন্যতম একটি। শবে বরাতের শাব্দিক অর্থ হচ্ছে মুক্তির রজনী। এ রাতে নিহিত রয়েছে মুসলমানদের মুক্তি ও কল্যাণের বিভিন্ন উপকরণ।

তাই এ রাতকে বলা হয়েছে লাইলাতুল বারাআত বা মুক্তির রজনী। এ রাতের এবাদত বন্দেগির মাধ্যমে মুসলমানদের গুনাহ মাফ হয়ে থাকে এবং মর্যাদা বৃদ্ধি করা হয়ে থাকে। হাদীসে এরাতের বহু কল্যাণ ও ফযীলতের কথা বর্ণনা করা হয়েছে। ৎ

হযরত মুআয ইবনে জাবাল রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবি কারিম সা বলেছেন, “আল্লাহ তায়ালা অর্ধ শাবানের রাতে (শবে বরাতে) সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে মাফ করে দেন।” (সহীহ ইবনে হিব্বান, হাদীস নং- ৫৬৬৫)।

হযরত আলি ইবনে আবি তালিব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে কারিম সা. বলেছেন যখন শাবানের ১৫তম রাতের আগমন ঘটবে তখন তোমরা সে রাতের কিয়াম করবে তথা রাত জেগে নামাজ পড়বে, আর দিনে রোযা রাখবে।

নিঃসন্দেহে আল্লাহ তাআলা সে দিন সুর্যাস্তের পর থেকে প্রথম আসমানে বিশেষ তাজাল্লী বর্ষণ করেন এবং ইরশাদ করেন  কেউ আছ কি আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী ? তাকে আমি ক্ষমা করে দিব। কেউ আছ কি জীবিকা প্রার্থনাকারী ? তাকে আমি জীবিকা দান করব। কেউ আছ কি মুসিবতগ্রস্ত ? তাকে আমি মুক্তি প্রদান করব। কেউ এমন আছ কি ? কেউ এমন আছ কি ?

এভাবে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ পাক তার বান্দাদের কে ডাকতে থাকেন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং- ১৩৮৮)। হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন  এক রাতে আমি রাসুল সা. কে বিছানায় পেলাম না। তাই (খোজার উদ্দেশ্যে) বের হলাম। তখন দেখতে পেলাম, তিনি জান্নাতুল বাকিতে আছেন।

আমাকে দেখে তিনি বলে উঠলেন, তুমি কি এই আশঙ্কা করছ যে, আল্লাহ এবং তার রাসুল তোমার প্রতি অবিচার করেছেন ? আমি বললাম হে আল্লাহর রাসুল ! আমি ধারণা করেছিলাম, আপনি আপনার অন্য কোন স্ত্রীর ঘরে তাশরীফ নিয়েছেন।

তখন রাসুল সা বলেন, শাবানের ১৫ তারিখ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং “বনু কালব” গোত্রের ভেড়া সমূহের পশমের চেয়েও অধিক সংখ্যক লোককে মাফ করে দেন। (সুনানে তিরমিজী, হাদীস নং- ৭৪৪ ও সুনানে ইবনে মাজাহ, হাদীস নং- ১৩৮৯)।

পবিত্র শবে বরাতের বরকতময় রজনীকে কেন্দ্র করে সাত প্রকারের আমল করার ব্যাপারে বুজুর্গগণ উৎসাহ প্রদান করেছেন (১) বেশি বেশি নফল নামায পড়à¦