শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সুন্দরবন থেকে ৪ জেলে অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খাল থেকে মুক্তিপণের দাবিতে ৪ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাকির বাহিনী। আজ চুনকুড়ি খালে মাছ শিকারের সময় আড়াই লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মীরগাং গ্রামের গৌর মন্ডলের ছেলে বাবুল মনডল (২৯), একই এলাকার আকবর গাজীর ছেলে নুর ইসলাম (৩২), গৌর বাবলের ছেলে প্রশান্ত বাবলে (৩৬) ও বাসুদেব মনডলের ছেলে নিত্যানন্দ মন্ডল (৩০)।

ফিরে আসা জেলে শাহজান শেখ জানান, গত এক সপ্তাহ আগে কৈখালী বন অফিস থেকে বৈধভাবে পাশ নিয়ে সুন্দরবনে যান মাছ ধরতে যায়। আজ ভোরে চুনকুড়ি খালে মাছ ধরার সময় বনদস্যু জাকির বাহিনী সদস্যরা আড়াই লাখ টাকা মুক্তিপণের দাবিতে উক্ত ৪ জেলেকে অপহরণ করে।

শ্যামনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, এ ব্যাপরে থানায় কেউ কোন অভিযোগ দেননি। তবে, খোঁজ খবর নেয়া হচ্ছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ