শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পবিত্র শবেবরাত : করণীয় বর্জনীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি ইমদাদুল হক ফয়েজি: লাইলাতুন্নিসফি মিন শা’বান। অর্থাৎ মধ্য শা’বানের রাত। আরেকটু সহজ ভাষায় চৌদ্দ শা’বান দিবাগত রাত। যা আমাদের পরিভাষায় ‘শবে বরাত' বা ‘লাইলাতুল বারাআত’ তথা মুক্তির রাত। কুরআন–হাদীসে ‘বারাআত’ শব্দের উল্লেখ না থাকলেও সম্বন্ধের কারণ সম্ভবত নাসূল সা. এর হাদীস।

নবীজী সা. ইরশাদ করনে, আল্লাহ তা’য়ালা অর্ধশা’বানের রাতে সৃষ্টির দিতে (করুনার) দৃষ্টি করেন। মুশরিক ও বিদ্বেষ পোষনকারী ব্যতিত সকলকে ক্ষমা করে দেন।' (ইবনে হিব্বান-৫৬৬৫)

হাদীস থেকে বুঝা যায়, আল্লাহ তা’য়ালা দু’ প্রকার মানুষ ছাড়া সকলকে ক্ষমা দেন। অন্যভাবে বললে-দোযখ ও শাস্তি থেকে মুক্তি দেন। হতে পারে ইহাই নামকরনের স্বার্থকতা। আর এ কারনেই বলা হয় ‘শবে বরাত’ বা ‘লাইলাতুল বারাআত’ তথা মুক্তির রাত।

আমাদের কেউ কেউ এ রাতের ফযিলত একেবারেই অস্বীকার করেন। আবার কেউ কেউ ইবাদাতের নামে মনগড়া পথ ও পদ্ধতির অনুসরণ করেন, যা ইবাদাতের পরিবর্তে বিদ’আতে রুপ নেয়। অস্বীকার কিংবা মনগড়া ইবাদাত কোনোটিই কাম্য নয়। শরীয়ত যা যেভাবে নির্দেশ করেছে তা হুবহু সেভাবে পালন করাই ইবাদাত এবং শরিয়তের চাহিদা। এতে কম-বেশি করার কোনো প্রকার সুযোগ বা অবকাশ নেই।

শা’বান মাস রামাদ্বানের প্রস্তুতি গ্রহনের সময়। এ মাসের ফযিলত বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণিত। শা’বান মাসে রাসূল স. অধিক হারে রোযা রাখতেন।উম্মতকেও এর ওপর উৎসাহিত করেছেন।

উম্মুল মুুমিনিন হযরত আয়েশা রা. বলেন, 'আমি রাসূল স. কে কখনও রামাদ্বান ছাড়া পূর্ণ কোনো মাসে রোযা রাখতে দেখিনি। শা’বান মাসে তিনি অধিক পরিমানে রোযা রাখতেন। বছরের অন্য কোনো মাসে এরূপ করতেন না।' (বুখারি-১৬৮৬)

হযরত উসামা ইবনে যায়দ রা. নবীজী স. কে শা’বান মাসে অধিক রোযা রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, 'অধিকাংশ মানুষ এ মাসের ব্যাপারে উদাসীন থাকে। অথচ এটি এমন মাস, যে মাসে আল্লাহর কাছে বান্দাদের আমলনামা পেশ করা হয়। আমি চাই আমার আমলনামা এমন অবস্থায় পেশ করা হোক, যখন আমি রোযাদার।' (নাসায়ি-২৩৫৭)

'লাইলাতুল বারাআত’ শব্দ সরাসরি হাদিসে নেই বলে এ রাতের কোনোও মর্যাদা বা ফযিলত নেই, একথা বলা একেবারেই অবান্তর। মধ্য শা’বানের রাত তথা শবে বরাতের ফযিলত সম্পর্কে একাধিক হাদীস বর্ণিত হয়েছে। যদিও অধিকাংশ হাদীসের সনদ দুর্বল।

এ ব্যাপারে যুুগের অন্যতম শীর্ষ আলেম শায়খুল ইসলাম আল্লামা তকি উসমানী দা.বা. বলেন, 'দশ জন সাহাবী থেকে শবে বরাতের মর্যাদা