রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

মার্কিন ‘শান্তি পরিকল্পনা’ ফিলিস্তিনিরা মেনে নিতে পারেন না: আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবারো বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংঘাত নিরসনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেয়া কথিত শান্তি পরিকল্পনা মেনে নিতে পারেন না তার দেশের জনগণ।

তিনি জোর দিয়ে বলেছেন, জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস শহরকে ফিলিস্তিনের রাজধানী করা ছাড়া জনগণ অন্য কোনোকিছু গ্রহণ করতে পারেন না। এছাড়া, ফিলিস্তিনিরা বিশ্বাস করেন, ইহুদিবাদী ইসরাইলের পক্ষে অবস্থান নেয়ায় আমেরিকা চলমান দ্বন্দ্ব নিরসনে আর মধ্যস্থতকারীর ভূমিকা পালন করতে পারে না।

ট্রাম্পের পরিকল্পনাকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার অবসান বলেও মন্তব্য করেন মাহমুদ আব্বাস। তিনি পরিষ্কার করে বলেন, ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করা ছাড়া ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, “যদি ওয়াশিংটন কিছু করতে চায় তাহলে তা হতে হবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী বায়তুল মুকাদ্দাস শহর। এছাড়া, আমরা কোনোকিছু মেনে নেব না। পাশাপাশি গাজা উপত্যকা ব্যতীত ফিলিস্তিন রাষ্ট্র হবে না।”

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং মার্কিন দূতাবাস সেখানে সরিয়ে নেয়ার ঘোষণা দেন। এরপর থেকে মাহমুদ আব্বাস বলে আসছেন, আমেরিকা সরাসরি ইসরাইলের পক্ষ নিয়েছে; সে কারণে এখন ওয়াশিংটন আর মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে না।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ