রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

স্ত্রীকে ভালোবাসার অনন্য নজির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: মানবতার ও ভালোবাসার জয়ের গল্প রচিত হলো তুরস্কের এক হাসপাতালে।

ষাট বছর বয়সী এক তুর্কি নাগরিক তার সাবেক স্ত্রী নাবাহাত কাওসান (৬৪) সম্পর্কে যখন জানতে পারলেন, তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তখন পনের বছর পূর্বে তালাকপ্রাপ্তা এ স্ত্রীকে হাসপাতালে গিয়ে পূণরায় বিয়ে করেন।

স্বামী কোসা তুরস্কের হুরিয়াত পত্রিকাকে বলেন, ‘তার সাথে আমার কাটানো সোনালি সময়ের
কথা আমার খুব মনে পড়ে; কয়েক বছর আগে যখন আমার হার্ট অপারেশন হয়, তখন সে আমার অনেক সেবা করেছিল। তাই তাকে হাসপাতালে দেখতে যাই আর ওখানে গিয়েই তাকে আবার বিয়ে করার সিদ্ধান্ত নেই।’

কোসা আরো বলেন, ‘তাকে সুখী করার জন্য আমার যা করা সম্ভব তা আমি করবো, তার হাত
ধরে থাকবো এমনকি প্রয়োজনে জীবনভর হাসপাতালে আমার জীবনসঙ্গীনীর সাথে থাকবো’।

অন্যদিকে স্ত্রী বলেন, ‘আমি আরেকবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার স্বামীর সাথে
সুখময় জীবন যাপনের জন্য হাসপাতাল থেকে বের হবো, আমি খুব খুশী। কারণ, নতুন করে আমি আমার সঙ্গীকে পেয়েছি, সে কোমল মনের মানুষ’।

পত্রিকা আরো উল্লেখ করে, হাসপাতালেই বরকনের আত্নীয়সজন, ডাক্তার ও এলাকার গণ্যমান্য
ব্যক্তিদের উপস্হিতিতে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তুর্কপ্রেস থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ