মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আজকের ডিলের সাথে ইফোর্টের ব্যবসায়িক চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেট প্লেস আজকের ডিল ডটকম এর সাথে ব্যবসায়িক চুক্তি করেছে টি-শার্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইফোর্ট বিডি ডটকম।

গতকাল দুপুরেই রেজিস্ট্রেশনের মাধ্যমে আজকের ডিলের মার্চেন্ট হিসেবে যুক্ত করা হয় ইফোর্ট বিডিকে। এখন থেকে ইফোর্ট এর সকল পণ্য আজকের ডিল অনলাইন মার্কেটে পাওয়া যাবে।

‘শালীনতা ও আধুনিকতার মিশেলে হোক আপনার পোশাক’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করে টি-শার্ট প্রস্তুতকারী কোম্পানি ও অনলাইন মার্কেট প্লেস ইফোর্ট বিডি ডটকম।

প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী ইয়াসিন আহমাদ বলেন, এই চুক্তির মাধ্যমে শালীন ও রুচিসম্মত স্লোগান সম্বলিত পণ্যগুলো আরো বেশি মানুষের কাছে এবং আরো সহজে পৌঁছানো যাবে বলে আশা করছি।

ইয়াসিন আহমাদ জানান, সম্প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়ে নতুন ডিজাইনের একটি টি-শার্ট বাজারে এসেছে। ইয়াকুব হুসাইন সোহানের গান 'চলো দৃষ্টি ভঙ্গি বদলাই' শিরোনামের টি-শার্টটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি আরো জানান, নতুন পুরাতন এবং আপকামিং সবগুলো ডিজাইনের টি-শার্টই এখন থেকে আজকের ডিল ডটকমে পাওয়া যাবে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ