মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

ওআইসির প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক উপলক্ষে ঢাকায় আসা দেশগুলোর প্রতিনিধিরা আজ শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।

ওআইসি প্রতিনিধিদলের সঙ্গে আছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান ৫৭ সদস্যের এ সংস্থাটির ৪০ জন মন্ত্রী, সহকারী মন্ত্রীসহ ৭০ জনের প্রতিনিধিদল। সকাল ৯টায় কলাতলীর লংবিচ হোটেলে প্রতিনিধিদলের সঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) ও আন্তর্জাতিক সংস্থার বৈঠক রয়েছে।

বৈঠকে মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে। এর পর সকাল সাড়ে ১০টায় কুতুপালং ক্যাম্পে পৌঁছে কয়েকটি দলে ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন তাঁরা।

বেলা সাড়ে ১১টায় কুতুপালং ডি ব্লকে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। দুপুরে পুলিশ লাইন মসজিদে জুমার নামাজ শেষে লংবিচ হোটেলে অবস্থান নেবে প্রতিনিধিদল। বিকেল সাড়ে ৩টায় বিমানযোগে তাঁরা ঢাকায় রওনা দেবেন।

৫ ও ৬ মে ঢাকায় অনুষ্ঠিত হবে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম সম্মেলন। ওআইসি জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এবারের বৈঠকে রোহিঙ্গা সংকট অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হবে।

সম্মেলন শুরুর আগে আজ ৫৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মিয়ানমার থেকে নির্যাতনের মুখে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার আগমন।

আরো পড়ুন : রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে জাতিসংঘ প্রতিনিধি দল

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ