রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার নগর ভবনে মেয়র সভাকক্ষে বাংলাদেশ ভোজ্যতেল ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ানো হবে না। দাম বাড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র বলেন, দ্রব্যের মজুদ থাকা সত্বেও এক শ্রেণির ব্যবসায়ীরা রমজান মাসে দ্রব্যের মূল্য বাড়ায়। আসন্ন রমজানে এসব করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এসময় সভায় অংশগ্রহনকারী ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছেন আসন্ন রমজানে সোয়াবিন তেলসহ কোন প্রকার ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাবে না। এছাড়া ডাল, ছোলা, সুজি, আটা ময়দা সব কিছু পর্যাপ্ত মজুদ রয়েছে।

সভায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, পণ্য মজুদ আছে। কোন প্রকার পণ্যের দাম বাড়বে না। আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি। মেয়র সাঈদ খোকন বলেন, ব্যবসায়ীরা নিশ্চিত করেছেন চিনি, ছোলা, ডাল, আটা, ময়দা ও সূজির দাম বর্তমানে বাজারে যেমন আছে, ঠিক তেমন থাকবে। মজুদও পর্যাপ্ত। তাই খুচরা বাজারে কেউ দাম বাড়ালে সাথে সাথে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ