শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ওয়াকফ দেওবন্দে মাওলানা সাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেওবন্দ প্রতিনিধি: ভারতের দারুল উলুম দেওবন্দে [ওয়াকফ] আল্লামা সালেম কাসেমী রহ. এর কবর জিয়ারতে এসেছিলেন দিল্লির তাবলিগের মারকাজ নেজামুদ্দীনের জিম্মাদার মাওলানা সাদ কান্ধলভী।

জানা যায়, সোমবার সংক্ষিপ্ত এক সফরে তিনি ওয়াকফ দেওবন্দে আসেন। এ সময় তাকে সঙ্গ দেন ওয়াকফ দেওবন্দের মুহতামিম ও আল্লামা সালেম কাসেমীর ছেলে মাওলানা সুফিয়ান কাসেমী।

গত ১৪ এপ্রিল ওয়াকফ দেওবন্দের মুহতামিম আল্লামা সালেম কাসেমী ইন্তেকাল করেন। সে সময় ব্যস্ততার কারণে জানাজায় উপস্থিত হতে না পারায় গতকাল কবর জিয়ারতে আসেন মাওলানা সাদ।

তিনি সেখানে একটি নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত মুসল্লিদের নিয়ে মুনাজাত পরিচালনা করেন।

তবে ওয়াকফে দেওবন্দ থেকে দারুল উলুম দেওবন্দের পাশাপাশি হলেও তিনি সেখানে যাননি।

মাওলানা সাদের ব্যাপারে আবারো অবস্থান স্পষ্ট করলো দেওবন্দ

-আরআর