বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হোটেল বয়কে বখশিশ দেয়া, কী বলে ইসলাম?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আজকাল ছোট বড় প্রায় সব হোটেলেই কর্মচারীদেরকে বখশিশ হিসেবে যে টাকা দেয়া হয় তা ঘুষের অন্তর্ভুক্ত হবে কি?

উত্তর: যদি এ টাকা না দিলেও তারা গ্রাহকের প্রাপ্য সার্ভিসে কোনো ত্রুটি না করে এবং ক্রেতা তার খরিদকৃত পণ্য বা সেবা ঠিকভাবে পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকা ঘুষের অন্তর্ভুক্ত হবে না।

পক্ষান্তরে যদি এ টাকা না দিলে হোটেল কর্মচারীরা সার্ভিসে ক্রুটি করে তাহলে তাদের জন্য তা ঘুষের অন্তর্ভুক্ত হবে। অন্য দিকে এ বখশিশের মাধ্যমে ক্রেতা যদি খরিদকৃত পণ্যের অতিরিক্ত গ্রহণের সুযােগ নেয়, সেটাও ঘুষ বলে গণ্য হবে।

সূত্র: রদুল মুহতার: ৫/৩৬২, আল-মাউসুয়াতুল ফিকহিয়্যা: ২২/২২০

সৌজন্য : নির্বাচিত ফাতাওয়ায়ে মাদানিয়া, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি, ঢাকা