আওয়ার ইসলাম : কুরআনুল কারিমের গবেষণা ও তাফসির প্রশিক্ষণের ব্যবস্থা ইসলামি সমাজে যুগ যুগ ধরে বিদ্যমান। বৃটিশ কবলিত ভারতীয় উপমহাদেশে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহ.-এর আদর্শে উজ্জীবিত হয়ে শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহ.-এর প্রেরণায় আল্লামা ওবায়দুল্লাহ সিন্ধি রহ. তাফসিরুল কুরআন প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
সেখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে শাইখুত তাফসির আহমদ আলী লাহোরী রহ. আরো কার্যকর ও উন্নত রূপরেখার আলোকে উলামায়ে কেরামকে পবিত্র কুরআনের তাফসির প্রশিক্ষণ দেন।
আল্লামা লাহোরী রহ. কর্তৃক পরিচালিত তাফসির প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করে বাংলাদেশে সর্বপ্রথম সংক্ষিপ্ত তাফসির প্রশিক্ষণ কোর্স চালু করেন তাঁরই সুযোগ্য শাগরেদ আল্লামা শামছুদ্দীন কাসেমী রহ.৷
শাইখুত তাফসির আল্লামা কাসেমী রহ.-এর প্রশিক্ষণ কোর্স থেকে বহু উলামায়ে কেরাম প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে দীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এ প্রশিক্ষণ কোর্স সুচারুরূপে পরিচালনা করার জন্য কাসেমী রহ. প্রতিষ্ঠা করেছিলেন তালিমুল কোরআন সমিতি।
মুজাহিদে মিল্লাত আল্লামা শামছুদ্দীন কাসেমী রহ. সুস্থ থাকাবস্থায় তাফসির কোর্সে একাই প্রশিক্ষণ দিতেন।
পবিত্র মাহে রমজানে তাঁর রুটিন ছিল, সকাল ৮টা থেকে দুুপুর ১২টা পর্যন্ত তাফসিরের দরস দিতেন। জোহরের পর থেকে আসর পর্যন্ত দরস হত। ৎ
তারাবির পর শুরু করে সাহরি পর্যন্ত দরস দিতেন। রাতের দরসে তিনি ফেরাকে বাতেলার ওপর প্রশিক্ষণ দিতেন। সে সময় বিভিন্ন ফেরাকে বাতেলার ভ্রান্তির ওপর দালিলিক আলোচনা করতেন।
বাইবেল খুলে খ্রিস্টবাদের অসারতা তুলে ধরতেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ও তার অনুসারীদের লিখিত বই থেকেই কাদিয়ানি মতবাদের ভণ্ডামি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দিতেন। মওদুদিবাদ ও শিয়াইজ্ম সম্পর্কে তাদের বই-পুস্তক থেকেই ভ্রান্তিসমূহ তুলে ধরতেন।
রাতের দরসে কখনো কখনো প্রশিক্ষণার্থী ছাড়াও বিভিন্ন স্থান থেকে উলামায়ে কেরাম উপস্থিত হতেন। সে সময়ের বিশেষ আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব। ফেরাকে বাতেলা ছাড়াও রাজনৈতিক বিষয়সহ নানা বিষয়ে প