বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জামেয়া ইসলামিয়া বার্মিংহামে খতমে বুখারী কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর ১২তম খতমে বুখারী কনফারেন্স গত ৫ মে রোববার ব্রিটেনের প্রবীন আলেম ও জামেয়ার পৃষ্টপোষক শায়েখ মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে ও জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল হাদীস মাওলানা রেজাউল হক এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড আরব আমিরাত থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ড. শেখ ত্বকী উদ্দীন নদভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম বেরী মাদরাসার মুহাদ্দীস মাওলানা আব্দুর রহিম, শায়েখ মাওলানা হাফিজ ইমাদ উদ্দিন, মুফতি মুহাম্মদ শিব্বির, মুফতি আব্দুস সামাদ, মাওলানা সালেহ আহমদ হামিদী, মাওলানা লোকমান, মুফতি সালেহ আহমাদসহ শতাধিক আলেম।

খতমে বুখারীর দরস শুরু হওয়ার আগে প্রধান অতিথি হাদীস শাস্ত্রের ওপর সবিস্তারে বক্তব্য রাখেন। তিনি হাদীসের বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ ও এর রচয়িতা ইমাম আবু আব্দিল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রহ.এর বৈশিষ্ট্য বর্ণনা করেন।

তিনি বলেন, ইমাম বুখারী রহ. দীর্ঘ ১৬ বছর পর্যন্ত সিয়াম সাধনার মাধ্যমে ১,০৮০ জন উস্তাদ থেকে অর্জনকৃত ৬ লক্ষ হাদীস থেকে বাচাই করে ৭.২৭৫টি হাদীস সংকলন করেছেন। প্রত্যেক হাদীস লেখার পূর্বে গোসল করে দুই রাকাত নামায আদায় করে আল্লাহ্ তাআলার দরবারে এই দোয়া করতেন, হে আল্লাহ! হাদীস যদি ভুল হয়, তাহলে শুদ্ধতা অন্তরে ঢেলে দিন।

রওজায়ে আক্বদাসের পাশে বসে ৩.৩৮৮টি বাব (অধ্যায়) নির্ধারণ করেছেন, তার এই মেহনত আর মোজাহাদার কারণে আল্লাহ পাক এই কিতাবকে এতো মকবুল করেছেন। তাই যারা এই কিতাবকে অধ্যায়ন করে পাগড়ি পড়েছেন তাদেরও এই পথ অনুসরণ করে চলতে হবে।

মাযহাব, তাকলীদ ও ফিকহে হানাফী সম্পর্কে মুতালাআ ও মুযাকারা

উপস্থিত ওলামায়ে কেরাম নবীন আলেমদের উদ্দেশ্যে তাদের বক্তব্যে বলেন, আপনার কুরআন হাদীস পড়ে দাওরায়ে হাদীস শেষ করেছেন, এখন আপনাদের দায়িত্ব এখলাসের সহিত দ্বীনি খেদমত করা এবং ইসলামের সঠিক বিষয়কে জাতির সামনে তুলে ধরা, যাতে পথহারা মানুষ দ্বীনের